বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

নতুন মামলায় গ্রেফতার খায়রুল হক

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২ Time View

আটটি মামলায় জামিন পাওয়ার পরও মুক্তি পেলেন না সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। নতুন একটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানোর অনুমতি দেন।

পুলিশ জানায়, খায়রুল হককে আদালতে হাজির করা হয়নি; ভার্চুয়ালি উপস্থিত দেখিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এদিকে নতুন মামলায় তার জামিনের আবেদন করেছেন আইনজীবীরা।

এর আগে, গত ৩০ জুন যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি। তবে এর পরপরই বনানী থানার নতুন মামলায় তাকে গ্রেফতার দেখানোয় মুক্তি আটকে যায়।

খায়রুল হককে ২০২৫ সালের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় তাকে কারাগারে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com