রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে কাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্ক পর্বে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসূচি তুলে ধরেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি জানান, ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে রওনা হয়ে পরদিন থেকেই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে।

সফরে প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের বিভিন্ন বৈঠক ও উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেবেন। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক বৈষম্য, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।

সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, রোহিঙ্গা সংকট, জলবায়ু ন্যায়বিচার, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা-স্বাস্থ্য এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের মতো বিষয় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব।

এ ছাড়া রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য নিয়ে বাংলাদেশের আয়োজনে দুটি পৃথক সাইড ইভেন্টেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রসচিব বলেন, এটি প্রধানমন্ত্রীর প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ। একই অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সভাপতির দায়িত্ব পালন করায় এবারের অংশগ্রহণকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

নিউইয়র্কের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com