রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

উপকূলের তেল-গ্যাস উত্তোলনে ইতালির বিনিয়োগ আহ্বান স্পিকারের

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে থাকা তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে ইতালির বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। দেশের জ্বালানি সংকট মোকাবিলায় উপকূলীয় এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান ও নতুন কূপ খননে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন স্পিকার।

সাক্ষাতে বাংলাদেশ-ইতালি বাণিজ্যিক সম্পর্ক, নিরাপদ অভিবাসন, রোহিঙ্গা সংকট এবং সংসদীয় সহযোগিতা নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বাংলাদেশকে ইতালির দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন ও দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ে আগ্রহের কথা জানান।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও সিরামিকসহ বিভিন্ন পণ্য নিয়মিত ইতালিতে রপ্তানি হচ্ছে। বৈঠকে উভয় পক্ষই জ্বালানি খাতে সহযোগিতা জোরদার এবং রোহিঙ্গা সংকটের সমাধানে পারস্পরিক উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com