রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

ইরানের নিষেধাজ্ঞা ২০৩১ পর্যন্ত, রাশিয়ার ওপরও বাড়ছে মার্কিন চাপ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

ইরানের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও শুল্ক বাড়ানোর সুযোগ রেখে নতুন একটি আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’-এ স্বাক্ষর করেন ট্রাম্প। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, নতুন আইনের ফলে ইরানের ওপর চলমান নিষেধাজ্ঞার আইনি ভিত্তি ২০৩১ সাল পর্যন্ত বহাল থাকবে।

আইনটির আওতায় ইরানের জ্বালানি খাত, নির্দিষ্ট কিছু লেনদেন এবং দেশটির অস্ত্র সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর রাখার ব্যবস্থা রয়েছে।

অন্যদিকে, রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ক্ষমতা দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা যেতে পারে। পাশাপাশি রাশিয়া থেকে সরাসরি আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর সুযোগ রাখা হয়েছে। তবে রুশ ইউরেনিয়াম ও কিছু মেডিকেল আইসোটোপ এ ব্যবস্থার বাইরে থাকবে।

রাশিয়ার জ্বালানি খাত, প্রতিরক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত কথিত ‘শ্যাডো ফ্লিট’-এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে আইনে।

মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদে অনুমোদনের পর বিলটি প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়। প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে আইনটির নামকরণ করা হয়েছে।

নতুন আইন কার্যকর হওয়ায় ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ যেমন দীর্ঘ হলো, তেমনি রাশিয়ার সঙ্গে জ্বালানি ও বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর ওপরও সম্ভাব্য মার্কিন চাপের পরিধি বাড়ল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com