রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

হাইকোর্ট ও শিল্পকলার সামনে বিস্ফোরণ, পল্লবীতে পুড়ল বাস

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View

রাজধানীর হাইকোর্ট ও শিল্পকলা একাডেমির সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টা থেকে দেড়টার মধ্যে এ বিস্ফোরণ ঘটে। একই দিনে ভোরে পল্লবীতে পার্ক করে রাখা একটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, দুপুরে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়ক এবং প্রায় একই সময়ে শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ হয়। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম।

এদিকে সকাল সোয়া ৭টার দিকে পল্লবী থানার সিরামিক রোডে ভারী বৃষ্টির মধ্যে পার্ক করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। আগুনে বাসটির কয়েকটি আসন পুড়ে যায়। তবে এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, বাসে আগুন দেওয়ার ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com