বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

মানবতাবিরোধী অপরাধ মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫ Time View

মানবতাবিরোধী অপরাধের মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। এর আগে সকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। সেই আদেশের ভিত্তিতেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে, গত ২১ জুলাই জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে প্রসিকিউশন। দীর্ঘ ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই ঘটনায় সামরিক আদালতে বিচার শেষে কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়, যাদের মধ্যে মেজর (অব.) মোজাফফর হোসেনও ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com