রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ৫ দিন বাড়তে পারে বৃষ্টিপাত

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

উত্তর আন্দামান সাগর ও এর আশপাশের এলাকায় আগামী ১২ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক এলাকায় এবং অন্যান্য বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

সোমবার খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির বিস্তৃতি বেশি থাকতে পারে। একই সময়ে দেশের অন্যান্য বিভাগেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও বাড়ার কথা বলা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com