শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

ইসরাইলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১২ Time View

ইসরাইলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ নামে নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (৮ জুন)  সকালে শুরু হওয়া এ অভিযানে ইসরাইলের দুটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি—নেভাতিম ও তেল নাফকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জানিয়েছে, ১২ দিনের যুদ্ধে নিহতদের স্মরণে ‘ইয়া হায়দার কাররার’ সাংকেতিক নামে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ইরানের তিনটি রাডার কেন্দ্রে ইসরাইলি হামলার জবাব হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি তাদের।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, প্রয়োজন হলে আরও বিস্তৃত পরিসরে পাল্টা হামলা চালাতে তাদের বাহিনী প্রস্তুত রয়েছে। একই সঙ্গে সব যুদ্ধ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এর আগে, রোববার লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের হামলার জবাবে ইরান ইসরাইলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরে সোমবার ইসরাইলও পাল্টা হামলা চালায় বলে জানা গেছে। ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com