শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

ইরানের জব্দ সম্পদ ছাড় নিয়ে ভিন্নমত, চুক্তি নিয়ে বাড়ছে জল্পনা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪ Time View

ইরানের শীর্ষ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ২৪ বিলিয়ন ডলার জব্দকৃত সম্পদ মুক্ত করার অনুমোদন দিয়েছেন। তবে তার দাবি, বিষয়টি প্রকাশ্যে আনতে আগ্রহী নন ট্রাম্প।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চূড়ান্ত শান্তি চুক্তির খসড়ায় একমত হয়েছে এবং তা বাস্তবায়নের পথে রয়েছে। ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রস্তাবিত ১৪ দফা চুক্তিতে আলোচনার সময়সীমার মধ্যে জব্দ অর্থ ছাড়ের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

তবে ওয়াশিংটন এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করে বলেছেন, কোনো চুক্তি সম্পন্ন হওয়ার আগে ইরানকে অর্থ দেওয়া হবে না। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা জানিয়েছেন, নির্ধারিত শর্ত পূরণ না হলে কোনো সম্পদই অবমুক্ত করা হবে না।

এ অবস্থায় ইরানের দাবি ও যুক্তরাষ্ট্রের বক্তব্যের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা দেওয়ায় সম্ভাব্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com