যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনছে ভারত। সোমবার (১৮ মে) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ৪২ কোটি ৮২ লাখ ডলারের এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করছে। এর মধ্যে রয়েছে এইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার এবং এম-৭৭৭ এ২ আলট্রা-লাইট হাউইৎজার।
এতে আরও জানানো হয়, দুই ধাপে এসব সামরিক সরঞ্জাম ভারতে পাঠানো হবে। মোট বাজেটের মধ্যে ২৩ কোটি ডলার ব্যয় করা হবে এম-৭৭৭ এ২ আলট্রা-লাইট হাউইৎজার এবং সংশ্লিষ্ট সরঞ্জামের জন্য।
অবশিষ্ট প্রায় ১৯ কোটি ৮২ লাখ ডলারে অ্যাপাচে হেলিকপ্টার কিনবে ভারত।