শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

নাগরিকত্ব আবেদনে নতুন শর্ত জারি ভারতের, বাড়ল কড়াকড়ি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১২ Time View

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় নাগরিকত্ব আবেদনের নতুন নিয়মাবলী জারি করেছে দেশটির সরকার। মঙ্গলবার (১৯ মে) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে নাগরিকত্ব আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্টের বৈধতা সম্পর্কে বিশেষ ঘোষণা দিতে হবে। এই বিধি বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্যও প্রযোজ্য হবে। ২০০৯ সালের নাগরিকত্ব বিধিমালায় এই সংশোধন আনা হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর কাছে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান সরকারের অনুমোদিত বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকলেও তা গ্রহণযোগ্য হবে না।

এছাড়া, কোনো আবেদনকারীর কাছে বৈধ পাসপোর্ট থাকলে সেটির নম্বর, ইস্যুর তারিখ এবং মেয়াদসহ বিস্তারিত তথ্য জমা দিতে হবে।

নতুন নিয়মে আরও বলা হয়েছে, নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে আবেদনকারীকে সংশ্লিষ্ট ডাক বিভাগের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট বা সুপারিনটেনডেন্টের কাছে তার পাসপোর্ট জমা দেওয়ার ঘোষণাও দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com