ইরান সংশোধিত ১৪ দফার একটি প্রস্তাব পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ।
সোমবার (১৮ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবটির মূল লক্ষ্য শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়; বরং এক মাসের মধ্যে যুদ্ধের স্থায়ী অবসান, মার্কিন বাহিনীর প্রত্যাহার এবং দুই পক্ষের মধ্যে আস্থা ও সম্পর্ক পুনর্গঠন।
তাসনিম নিউজ আরও জানায়, এর আগে ইরানের পক্ষ থেকে পাঠানো ১৪ দফা প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্রও ১৪ দফার একটি লিখিত বার্তা দিয়েছিল। ওই বার্তা বিনিময়ের ধারাবাহিকতায়ই মধ্যস্থতাকারীর মাধ্যমে সংশোধিত নতুন প্রস্তাবটি পাঠানো হয়েছে।