জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। ফলে মামলাটির রায় যে কোনো দিন ঘোষণা হতে পারে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষ তাদের চূড়ান্ত যুক্তি উপস্থাপন করে।
মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডে ইনু উসকানি ও প্ররোচনামূলক ভূমিকা পালন করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউশনের দাবি, আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শীর্ষ নেতা হিসেবে এসব ঘটনার দায় ইনুর ওপরও বর্তায়। এর আগে গত বছরের ১ ডিসেম্বর মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আর ২৬ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়।