বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

কর্ণাটকে আগের নিষেধাজ্ঞা বাতিল, ধর্মীয় প্রতীক ব্যবহারের নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২ Time View

ভারতের কর্ণাটক রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে সীমিত পরিসরে ধর্মীয় প্রতীক ব্যবহারের অনুমতি দিয়েছে রাজ্যের বর্তমান কংগ্রেস সরকার।

বৃহস্পতিবার (১৪ মে) পূর্বের বিতর্কিত ইউনিফর্ম সংক্রান্ত নির্দেশনা বাতিল করে নতুন নীতিমালা জারি করা হয়। নতুন নির্দেশনায় বলা হয়েছে, স্কুল ও প্রি-ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থীরা নির্ধারিত পোশাকের পাশাপাশি কিছু ধর্মীয় প্রতীক পরিধান করতে পারবে, তবে তা অবশ্যই প্রতিষ্ঠানের ইউনিফর্ম নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

এই সিদ্ধান্তের ফলে মুসলিম শিক্ষার্থীদের জন্য হিজাব পরিধানে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানানো হয়েছে। পাশাপাশি শিখদের পাগড়ি, হিন্দু ধর্মাবলম্বীদের রুদ্রাক্ষ মালা এবং অন্যান্য ধর্মীয় প্রতীকও নির্ধারিত ইউনিফর্মের শর্ত মেনে পরিধান করা যাবে।

রাজ্য সরকারের এই নতুন নির্দেশনাকে বিজেপি সরকারের আগের অবস্থানের সম্পূর্ণ বিপরীত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালে তৎকালীন বিজেপি সরকার শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের ধর্মীয় পোশাক ও প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে কর্ণাটকে ব্যাপক বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়, বিশেষ করে হিজাব ইস্যু নিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com