বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

হামে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর প্রাণহানি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১ Time View

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে নতুন করে এক হাজার ৩৬৩ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৫৪ হাজার ৪১৯ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭ হাজার ৩০৫ জন বলে জানানো হয়েছে।

এছাড়া, ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত সময়ে ৩৯ হাজার ১৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ৩৪ হাজার ৯৬৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে ছয়জনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত এ ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৯ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগে আরও একজনের মৃত্যু হয়েছে, এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং রোগ নিয়ন্ত্রণে কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com