শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

বেঙ্গালুরুতে মোদির সফর ঘিরে উত্তেজনা, বিস্ফোরক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৪ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেঙ্গালুরু সফরকে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। রোববার (১০ মে) শহরের উপকণ্ঠে একটি অনুষ্ঠানস্থলের কাছে দুইটি জেলেটিন স্টিক উদ্ধার করে পুলিশ, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় কাগালিপুরা এলাকার একটি আশ্রমের পাশে ফুটপাত থেকে বিস্ফোরক সদৃশ ওই বস্তুগুলো পাওয়া যায়। স্থানটি প্রধান অনুষ্ঠানের ভেন্যু থেকে প্রায় তিন কিলোমিটার দূরে।

ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বোমা নিষ্ক্রিয়কারী দল ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালান। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কীভাবে বিস্ফোরক সেখানে পৌঁছাল এবং এর পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, প্রধানমন্ত্রী মোদি ওই দিন বেঙ্গালুরুর উপকণ্ঠে আর্ট অব লিভিং আন্তর্জাতিক কেন্দ্রে প্রতিষ্ঠানের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com