মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে প্রতিবেশী দেশ সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে জর্ডান। রোববার (৩ মে) দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা পেট্রা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভোরের দিকে জর্ডানের সশস্ত্র বাহিনী সীমান্তসংলগ্ন এলাকায় চোরাচালানকারীদের ব্যবহৃত কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্ভুলভাবে এসব স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।
সেনাবাহিনীর দাবি, হামলায় এমন গুদাম ও স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়, যেগুলো জর্ডানে মাদক ও অস্ত্র পাচারের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
জর্ডানের সামরিক কর্তৃপক্ষ আরও জানায়, দেশের অভ্যন্তরে মাদক ও অস্ত্র প্রবেশ ঠেকাতেই এই অভিযান চালানো হয়েছে।
এই হামলার ঘটনায় সিরিয়ার দক্ষিণাঞ্চলের সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি আবারও আলোচনায় এসেছে।