বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

স্টারলিংক ব্যবহার করে গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগে ইরানে গ্রেফতার একাধিক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে সংবেদনশীল তথ্য ও ছবি পাঠাতে স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি স্টারলিংক ব্যবহার করার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরানের পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানায় আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেহরান এবং সারভেস্তান এলাকায় পৃথক অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়। তেহরান মেট্রোপলিটন পুলিশ কমান্ডের তথ্য অনুযায়ী, শহরের ইউসেফাবাদ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে সেটিকে গোয়েন্দা কার্যক্রমের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

সেখান থেকে উন্নত যোগাযোগ সরঞ্জাম এবং স্টারলিংক ডিভাইস ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য ও রাষ্ট্রীয় গোপন তথ্য বিদেশি গোয়েন্দা নেটওয়ার্কে পাঠানো হতো বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনি হেফাজতে নেওয়া হয়েছে।

অন্যদিকে, শিরাজ শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সারভেস্তান এলাকায় আরেকটি অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, তিনি গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও ভিডিও ধারণ করে বিদেশি প্রতিপক্ষ নেটওয়ার্কে পাঠাতেন।

ঘটনাগুলোকে কেন্দ্র করে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com