শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মঙ্গলবার (২১ এপ্রিল) পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হতে পারে। তবে এই দাবি নাকচ করেছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে যায়নি। তাদের ভাষ্য অনুযায়ী, উচ্চপর্যায়ের বা পূর্বনির্ধারিত কোনো আলোচনাসংশ্লিষ্ট দলও সেখানে পাঠানো হয়নি।

ইরনা আরও দাবি করে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানি প্রতিনিধি দলের আগমন নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন ও গুজব।

এর আগে ১১ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান দ্বিতীয় দফা সংলাপ আয়োজনের উদ্যোগ নেয়, যা ২২ এপ্রিল হওয়ার কথা ছিল। তবে এরপর হরমুজ প্রণালি ও ইরানি বন্দরে অবরোধ আরোপের নির্দেশ দেন ট্রাম্প, যা আলোচনার সম্ভাবনাকে জটিল করে তোলে।

এদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ট্রাম্পকে অবরোধ প্রত্যাহারের পরামর্শ দিয়েছেন, যা আলোচনার পথে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যমে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর আস্থার সংকট রয়েছে। তার মতে, ওয়াশিংটনের পরস্পরবিরোধী অবস্থান এবং অনাস্থার পরিবেশই সংলাপের প্রধান বাধা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com