বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

‘মুভিং বাংলাদেশ’ নিয়ে নুহাশ হুমায়ূন, থাকছেন আফজাল-চঞ্চল

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর পুত্র নুহাশ হুমায়ূন দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রস্তুতির পর নির্মাণ করছেন নতুন সিনেমা ‘মুভিং বাংলাদেশ’। এতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন এবং জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন মোটরবাইক চালকের জীবনসংগ্রাম, স্বপ্ন এবং জীবনের নানা চড়াই-উতরাইকে কেন্দ্র করে। নির্মাতা নুহাশ হুমায়ূন জানিয়েছেন, এটি শুধু একজন মানুষের ব্যক্তিগত গল্প নয়; বরং এর মাধ্যমে সময়ের বাস্তবতা, তরুণদের সংগ্রাম এবং সমাজের বিভিন্ন দিকও উঠে আসবে।

জানা গেছে, প্রায় ছয় বছর ধরে এই সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে চিত্রনাট্যটি অনুদানও পেয়েছে। দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘গুপী বাঘা’সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা এই প্রজেক্টে যুক্ত রয়েছে।

এরই মধ্যে সিনেমাটির কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে ঢাকার প্রায় ২০টি লোকেশনে টানা শুটিং চলছে। আগামী মে মাসের মাঝামাঝি পর্যন্ত শুটিং চলবে বলে জানা গেছে। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com