বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

আগামী ২৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে বাংলাদেশে মুক্তি পাচ্ছে মাইকেল 

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

মাইকেল জ্যাকসন বিশ্বজুড়ে তার অসংখ্য ভক্ত ও অনুরাগীদের কাছে এক অনন্য মুগ্ধতার নাম। তিনি আজও কোটি মানুষের হৃদয়ে “কিং অব পপ” হিসেবেই জায়গা করে আছেন। ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর ১৭ বছর পরেও তার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি।

জানা গেছে, তার জীবনী অবলম্বনে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণার পর থেকেই সিনেমাটি দেখার জন্য দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি হয়েছে। অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে মুক্তি পাবে এই চলচ্চিত্র।

সম্প্রতি জানা গেছে, ‘মাইকেল’ শিরোনামের এই সিনেমাটি আগামী শুক্রবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে।

অ্যান্টনি ফুকুয়া পরিচালিত এই সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসন এবং জুলিয়ানো ক্রু ভ্যালদি।

সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের শৈশব থেকে শুরু করে জ্যাকসন-৫-এর মাধ্যমে সংগীতজগতে তার উত্থান এবং পরবর্তীতে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা পপ আইকনে পরিণত হওয়ার গল্প তুলে ধরা হয়েছে। পাশাপাশি তার পারিবারিক জীবন, মঞ্চের বাইরের ব্যক্তিগত দিক এবং ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোও এতে স্থান পাবে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়া এই বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১১৬.২ মিলিয়ন ভিউ অর্জন করে রেকর্ড গড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com