দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হাম সন্দেহে নতুন করে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে, আর বাকি চারজনের ক্ষেত্রে হাম সন্দেহে মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, একই সময়ে নতুন করে ১ হাজার ২৯৫ শিশু হাম বা হাম সন্দেহে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে মোট ৩৯ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হাম উপসর্গ নিয়ে আরও ১৯৪ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯ জনে। অন্যদিকে, সন্দেহভাজন হাম আক্রান্ত শিশুর সংখ্যা ২৮ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে।