শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক: প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৫ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে যে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন-এর তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে জনগণ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশা করে আসছে। বর্তমান সরকার সেই প্রত্যাশারই প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্ব বাড়াতে হবে।

তিনি বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি দেশের প্রশাসনিক দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ভবিষ্যতেও একটি প্রশিক্ষিত ও দক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com