মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে যুদ্ধের প্রস্তুতিতে তেহরান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২ Time View

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। প্রতিপক্ষের যেকোনো ধরনের উসকানি বা শত্রুতামূলক পদক্ষেপের তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়ার জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক শীর্ষ সামরিক কমান্ডার।

মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করে।

জানা গেছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামীকাল বুধবার শেষ হচ্ছে। এর আগেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এবং উভয় পক্ষ একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে। একই সঙ্গে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে সামরিক নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর ‘খাতাম আল-আম্বিয়া’ সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি বলেন, সামরিক দিক থেকে ইরান বর্তমানে শক্ত অবস্থানে রয়েছে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে তাদের সক্ষমতা রয়েছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য বা ভুল ব্যাখ্যা ছড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com