সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

নেতানিয়াহুর কড়া জবাব এরদোয়ানকে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩ Time View

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ সমালোচনা করেন। নেতানিয়াহু বলেন, তেহরান এবং তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে ইসরায়েলের লড়াই অব্যাহত থাকবে।

নিজের পোস্টে তিনি আরও দাবি করেন, এরদোয়ান ইরানকে সহযোগিতা করে কুর্দি জনগণের ওপর সহিংসতা চালাতে সহায়তা করেছেন—যা তিনি কড়া ভাষায় সমালোচনা করেন।

এদিকে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর চলতি সপ্তাহের শুরুতে এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেন। তিনি বলেন, যেকোনো উসকানি বা নাশকতা থেকে সতর্ক থাকতে হবে, কারণ এতে ওই চুক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে তিনি তার বক্তব্যে কারও নাম উল্লেখ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com