সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষায় এমপি পরিদর্শন নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৯ Time View

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষার সময় কেন্দ্র পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্যরা যেতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ঢাকা অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভার আয়োজন করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

উপদেষ্টা বলেন, পরীক্ষার সময় কোনো অবস্থাতেই সংসদ সদস্য বা তাদের সঙ্গে থাকা কেউ কেন্দ্র পরিদর্শনে প্রবেশ করতে পারবেন না। এতে পরীক্ষার পরিবেশ ব্যাহত হতে পারে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরীক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সচিবদের সতর্ক থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের যেন কোনো ধরনের হয়রানি বা বিভ্রান্তির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। এতে শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com