ছোট পর্দার প্রাক্তন শিশুশিল্পী সিমরিন লুবাবা সম্প্রতি নতুন জীবনের একটি অধ্যায় শুরু করেছেন। মাত্র ১৫ বছর বয়সে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে নিজের ভক্তদের কাছে এই সুখবর জানিয়েছেন লুবাবা।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।” প্রকাশিত ছবিতে দম্পতির চেহারা স্পষ্ট নয়, এবং জীবনসঙ্গীর পরিচয় গোপন রাখা হয়েছে। ছবিটি পবিত্র ক্বাবা ঘরের সামনে তোলা হয়েছে।
অভিনয় জগত থেকে দীর্ঘদিন আগেই সরে দাঁড়ানো সিমরিন লুবাবা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন। নেটিজেনরা তার সাহসী পদক্ষেপ ও আত্মপরিবর্তনের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, “মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের ভালো রাখুক।” শোবিজ জগত ছেড়ে দ্বীন শেখার পথে তার এই নতুন পদক্ষেপ অনেকের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখানো হচ্ছে।