সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

জলমাইন জটিলতায় হরমুজ প্রণালি খোলা  অনিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে ৭ এপ্রিলের অস্থায়ী যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথ পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানানো হয় বিভিন্ন দেশের পক্ষ থেকে। তবে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে স্থাপিত জলমাইন শনাক্ত করতে না পারায় পুরো নৌপথ স্বাভাবিকভাবে খুলে দিতে পারছে না ইরান।

প্রতিবেদনে আরও বলা হয়, ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর ইরান হরমুজ প্রণালির কিছু অংশে জলমাইন স্থাপন করে চলাচল সীমিত করে দেয়। এ সময় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বিভিন্ন স্থানে মাইন পেতে রাখলেও সেগুলোর সুনির্দিষ্ট অবস্থান পুরোপুরি নথিভুক্ত করা হয়নি।

যেসব এলাকায় রেকর্ড রাখা হয়েছিল, সেখানেও সমস্যা দেখা দিয়েছে। নথিভুক্ত অনেক মাইন স্রোত বা পরিবেশগত কারণে স্থানচ্যুত হয়ে অন্যত্র ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে। ফলে কোন জায়গায় কী পরিমাণ মাইন রয়েছে, তা নিশ্চিতভাবে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়, হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের জন্য ছোট আকারের নৌযান ব্যবহার করেছিল আইআরজিসি।

সব মিলিয়ে জলমাইন শনাক্তে জটিলতার কারণে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথ পুরোপুরি খুলে দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com