সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

ফিটনেস ও প্রস্তুতির ওপর নির্ভর করছে সাকিবের দলে ফেরা: প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩০ Time View

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের ভবিষ্যৎ দলে ফেরার বিষয়টি তার ফিটনেস, প্রস্তুতি ও উপস্থিতির ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

শনিবার (১১ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বোর্ড ও নির্বাচক কমিটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, সাকিব আল হাসানের অ্যাভেইলঅ্যাবিলিটি, ফিটনেস এবং নির্ধারিত ভেন্যুতে তার অংশগ্রহণের সক্ষমতা বিবেচনা করেই ভবিষ্যতে তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, সাকিবের সঙ্গে তার এক-দু’বার কথা হয়েছে। মূলত তার প্রস্তুতি ও শারীরিক অবস্থার বিষয়েই আলোচনা হয়েছে। বর্তমানে যেখানটায় তিনি অবস্থান করছেন, সেখানে নিয়মিত ক্রিকেট খেলার সুযোগ সীমিত থাকায় তার ফিটনেস ও ম্যাচ অনুশীলন নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

প্রধান নির্বাচকের মতে, শুধু ফিটনেস ট্রেনিং যথেষ্ট নয়, নিয়মিত ম্যাচ খেলার মধ্যেও থাকতে হয় একজন ক্রিকেটারের। সে বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

সবকিছু ঠিক থাকলে ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য সাকিবকে জাতীয় দলের পরিকল্পনায় রাখার আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com