শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ইসরায়েল ইরানে হামলার জন্য বারবার চাপ দিয়েছে: জন কেরি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

ইরানে সামরিক হামলা চালাতে ইসরায়েল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন প্রশাসনের ওপর চাপ প্রয়োগ করেছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

শুক্রবার (১০ এপ্রিল) ‘দ্য ব্রিফিং উইথ জেন পসাকি’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

জন কেরি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিকবার ইরানে হামলার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের সঙ্গে আলোচনা করেন। তার দাবি অনুযায়ী, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জো বাইডেন এবং জর্জ ডব্লিউ বুশের প্রশাসন এ বিষয়ে সরাসরি চাপের মুখে ছিল। তবে ডোনাল্ড ট্রাম্পের সময় ইসরায়েলের অবস্থান তুলনামূলকভাবে বেশি সমর্থন পেয়েছিল বলেও তিনি ইঙ্গিত দেন।

তিনি আরও জানান, নেতানিয়াহু একটি চার দফা পরিকল্পনা উপস্থাপন করেছিলেন, যেখানে ইরানের নেতৃত্বকে দুর্বল করা, সরকার পরিবর্তনের পরিবেশ তৈরি করা এবং দেশটির সামরিক সক্ষমতা ধ্বংসের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি নিজেও একাধিক আলোচনায় উপস্থিত ছিলেন। তার মতে, ইসরায়েল মূলত যুক্তরাষ্ট্রকে ইরানে সরাসরি সামরিক অভিযান চালাতে উৎসাহিত করার চেষ্টা করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com