সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর প্রাণহানি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন উপসর্গজনিত কারণে এবং ৪ জন নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (১২ এপ্রিল) বিকেলে অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে মোট ১৫১ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২৮ জনের।

গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম নিয়ে ১ হাজার ২৬৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১৫০ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯ জনে।

এছাড়া সন্দেহভাজন হাম নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ২২৫ জনে পৌঁছেছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৬৫৬ জন শিশু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com