সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুর চেষ্টা চলছে: মাহদী আমিন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালুর বিষয়ে সরকার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, স্বল্প খরচে ও স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ কাজ করছে। একই সঙ্গে মালয়েশিয়াকে অভিবাসন প্রক্রিয়ায় বিদ্যমান সিন্ডিকেট ভেঙে আরও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়া—উভয় দেশের প্রধানমন্ত্রীই এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তবে শ্রমিক পাঠানো শুরুর সময় এখনও চূড়ান্ত হয়নি, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

‘ক্রেডিবল রিক্রুটমেন্ট এজেন্সি’ প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, এটি নতুন কোনো সিন্ডিকেট গঠনের উদ্যোগ নয়। মালয়েশিয়া সব প্রেরণকারী দেশের জন্য নির্ধারিত মানদণ্ড অনুযায়ী এজেন্সি নির্বাচন করবে। বাংলাদেশ চায় শুধুমাত্র স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত এজেন্সির মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালিত হোক, যাতে অভিবাসন ব্যয় ধীরে ধীরে কমে আসে।

মামলা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার আইনের শাসনে বিশ্বাস করে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। অপরাধীরা যথাযথ আইনি প্রক্রিয়ায় শাস্তি পাবে, আর নির্দোষরা সুবিচার পাবে—এটাই সরকারের অবস্থান।

সরকারের লক্ষ্য জনগণের প্রত্যাশা অনুযায়ী বেশি সংখ্যক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, অভিবাসন ব্যয় কমানো এবং সিন্ডিকেটমুক্ত শ্রমবাজার নিশ্চিত করা বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com