সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

‘তুমি ছাড়া’ গান দিয়ে নতুন আলোচনায় হুমায়রা ঈশিকা

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫ Time View

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রাক্ষস’ সিনেমার ‘তুমি ছাড়া’ গান দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তরুণ কণ্ঠশিল্পী হুমায়রা ঈশিকা। গানটির সলো ও সফট—দুটি আলাদা সংস্করণ রয়েছে, যার সফট ভার্সনে কণ্ঠ দিয়েছেন তিনি। সিনেমাতেও পুরো গানটি ব্যবহার করা হয়েছে।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল এবং কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

গানটি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে ঈশিকা বলেন, সফট ভার্সনটি তার কাছে বিশেষভাবে প্রিয়। দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে তিনি বেশ অনুপ্রাণিত। এমনকি প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের কাছ থেকে সরাসরি প্রশংসাও পেয়েছেন তিনি। তার বিশ্বাস, ‘তুমি ছাড়া’ গানটি আলাদাভাবে প্রকাশ করা হলে এটি আরও বেশি শ্রোতাপ্রিয়তা পাবে।

এর আগে ‘কাজল রেখা’ সিনেমার মাধ্যমে প্লেব্যাক গায়িকা হিসেবে যাত্রা শুরু হয় ঈশিকার। ওই ছবির একাধিক গানে কণ্ঠ দিয়ে নজর কাড়েন তিনি। এছাড়া ইমরান মাহমুদুলের সঙ্গে গাওয়া ‘পারব না তোমাকে ছাড়তে’ গানটিও তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

উল্লেখ্য, মাত্র সাড়ে তিন বছর বয়সে সংগীতজীবন শুরু করেন হুমায়রা ঈশিকা। ২০১৬ সালে ‘ক্ষুদে গানরাজ’-এ টপ ৭ ফাইনালিস্ট ছিলেন তিনি। ২০২৩ সালে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ নবাগত শিল্পী এবং ২০২৪ সালে ‘কাজল রেখা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে স্বীকৃতি অর্জন করেন এই তরুণ শিল্পী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com