সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

জাতীয় সংসদের অধিবেশন শুরু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫ Time View

দুই সপ্তাহের মুলতবির পর ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন আবার শুরু হয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ অধিবেশন উদ্বোধন করা হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে, গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। দুই কার্যদিবস চলার পর ১৫ মার্চ থেকে এটি মুলতবি রাখা হয় এবং ২৯ মার্চ বিকেল ৩টায় পুনরায় শুরু করা হয়।

অধিবেশনের আলোচ্যসূচিতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। চলমান অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এবং এ সময়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টার আলোচনা অনুষ্ঠিত হবে। সরকারি ও বিরোধী দল উভয় পক্ষের সংসদ সদস্যরা এ আলোচনায় অংশ নেবেন।

সরকারি ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে। গত ১৪ মার্চ সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সময়সূচি চূড়ান্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com