সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪ Time View

দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে চলমান সংঘাতের মধ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ও গুরুত্বপূর্ণ সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (২৯ মার্চ) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, ক্ষতিগ্রস্ত বিমানটি যুক্তরাষ্ট্রের আকাশে আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (২৭ মার্চ) সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এ হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হন। পাশাপাশি একাধিক জ্বালানি সরবরাহকারী বিমানও ক্ষতিগ্রস্ত হয়।

হামলার সময় যুক্তরাষ্ট্রের বহরে থাকা ই-৩ সেন্ট্রি ধরনের একটি নজরদারি বিমান গুরুতর ক্ষতির মুখে পড়ে। এই ধরনের বিমান যুদ্ধক্ষেত্রে নজরদারি ও সমন্বয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হামলার আগে যুক্তরাষ্ট্রের কাছে এ ধরনের কার্যকর বিমান ছিল প্রায় ১৬টি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, ক্ষতিগ্রস্ত বিমানগুলোর মধ্যে একটি ই-৩ সেন্ট্রি ছিল—যা পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও আরব কর্মকর্তাদের বক্তব্যেও উঠে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এই সক্ষমতার ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্র বিকল্প হিসেবে বোয়িং ই-৭ ওয়েডগেটেইল ব্যবহারের দিকে যেতে পারে। প্রতিটি বিমানের সম্ভাব্য মূল্য প্রায় ৭০০ মিলিয়ন ডলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com