ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে সম্প্রতি প্রতিবেশী আরব দেশগুলোতে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে যে হামলা চালানো হয়েছে, তা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমরা প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাতে বাধ্য হয়েছি, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তিনি আরও জানান, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ ঘোষণা করেছে যে আগামী যদি কোনো প্রতিবেশী দেশের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে হামলা না করা হয়, তাহলে ইরান আর কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে আক্রমণ চালাবে না।
তিনি বলেন, যদি কোনো প্রতিবেশী দেশ থেকে আমাদের বিরুদ্ধে হামলা সংঘটিত হয়, তখন আমরা বাধ্য হয়ে সেই দেশের বিপক্ষে প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করবো।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখেইও রাষ্ট্রীয় টেলিভিশনে এক সংবাদে বলেন, আমাদের প্রতিবেশী ভাই দেশগুলোকে লক্ষ্য করে হামলা করতে হওয়ায় আমরা দুঃখিত, তবে এটি ঘটছে কারণ ওইগুলোর ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে সমর্থন ও উপস্থিতি রয়েছে। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে কোনো শত্রুতাপূর্ণ সম্পর্ক চাই না।