রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্য সংকটে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ: জ্বালানিমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৭ Time View

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৭ মার্চ) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশে ডিজেল, পেট্রল ও অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে বৈঠক করা হয়েছে। তিনি সতর্ক করেছেন, গুজব বা আতঙ্কে কেউ অতিরিক্ত তেল সংগ্রহ করলে তা অপ্রয়োজনীয় চাপ তৈরি করবে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামী ৯ মার্চ দেশে আরও দুটি জাহাজ পৌঁছাবে, যা সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এছাড়া সরকার বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের পরিকল্পনা প্রস্তুত রেখেছে, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে।

জ্বালানি তেলের অনিয়ম বা অতিরিক্ত দাম আদায় এড়াতে সরকার কঠোর অবস্থান গ্রহণ করছে। মন্ত্রী জানান, জনভোগান্তি কমাতে আগামীকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। তিনি সব পরিস্থিতি নজরদারিতে রাখার কথাও জানান এবং জনগণের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com