যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব ভূখণ্ডে হামলা চালাচ্ছে। ইরানের এই হামলার বিষয় নিয়ে আগামীকাল রোববার (৮মার্চ) একটি জরুরি বৈঠকে বসবে আরব লীগ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সংগঠনটির সহকারী মহাসচিব নিশ্চিত করেন।
বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মহাসচিব হোসাম জাকি জানান। তিনি আরও বলেন, কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর এই জরুরি বৈঠকের আহ্বান জানান।