শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

কাতারের রাজধানী দোহায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫ Time View

কাতারের রাজধানী দোহার আকাশে ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের আকাশসীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে দেশটির প্রতিরক্ষা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

দোহায় অবস্থানরত বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে, দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের আশপাশে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা জানিয়েছিল কাতার কর্তৃপক্ষ।

চলতি সপ্তাহের শুরুতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার শিকার হয় ইরান। এর জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।

যুদ্ধের ষষ্ঠ দিনে, বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইসরায়েলের উদ্দেশ্যে ১৭ দফায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এছাড়া সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস এবং দুবাইয়ের মার্কিন কনস্যুলেট লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com