রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র বাদে অন্যদের জন্য হরমুজ প্রণালি খোলা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩ Time View

যেসব দেশ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মিত্র নয়, সেসব দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি।

শুক্রবার (৬ জানুয়ারি) আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে এ তথ্য জানিয়েছেন তিনি।

কিওমার্স হায়দারি বলেন, আর্ন্তজাতিক বানিজ্যিক জলপথ হরমুজ প্রণালী চলাচল বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। শুধু মাত্র যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় এবং তাদের মিত্র দেশগুলোর জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। অন্য দেশের জন্য এই নিষেধআজ্ঞা জারি করা নেই।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই জলপথে আসলে তাদের টার্গেট করে হামলা চালানো হবে। অন্যদের চলাচলে বাধাদেওয়া হবে না কিন্তু তাদের নিরাপত্তার দায়িত্ব তাদের নিজেদের জাহাজ কর্তৃপক্ষকেই নিতে হবে।

হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করে। এই জলপথ দিয়েই বিশ্বের ২০% তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে। এই রুটে উত্তেজনা বাড়লে বিশ্বে জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com