মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫ Time View

প্রধান বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব রাখা হয়েছে। তারা রাজি হলে প্রথম অধিবেশনে শপথ হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে তারাই সংসদ সদস্য হিসেবে যোগদান করবে। সংবিধানে সংস্কার পরিষদ নামে কিছু নাই। সংবিধান সংস্কার পরিষদে যারা শপথ নিয়েছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। এটা নিয়ে যে আলোচনা হচ্ছে তা রাজনৈতিক অধিকার হিসেবে তারা বলতেই পারে।

তিনি বলেন, ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে আমরা এখন থেকে তা বাস্তবায়ন শুরু করতে চাই।

রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান সাংবিধানিক রীতি। কেউ রাষ্ট্রপতির ভাষণ না চাইলে সেটা তাদের কথা বলার অধিকার।

তিনি আরও বলেন, ১৩৩টি অধ্যাদেশই সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশনে সংসদে তোলা হবে। সেগুলোর বাস্তবায়ন সংসদে আলোচনার বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com