অভিনেতা যাহের আলভীর বিতর্কিত স্ট্যাটাসের রেশ কাটতে না কাটতেই এবার ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছেন তারই প্রতিবেশী রিমু রোজা খন্দকার। শনিবার (৭ মার্চ) সকাল ১১:০৭ মিনিটে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে আলভীর উদ্দেশে খোলা চিঠি প্রকাশ করেছেন। পোস্টে তিনি আলভী ও অভিযুক্ত অভিনেত্রী ইফফাত আরা তিথি-কে কেন্দ্র করে একাধিক চাঞ্চল্যকর ও গুরুতর অভিযোগ তুলেছেন।
রিমু দাবি করেছেন, তিনি আলভী ও ইকরার পারিবারিক বিষয়গুলো খুব কাছ থেকে দেখেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ইকরা যদি অন্য কাউকে বিয়ে করে থাকেন, তবে আলভী কেন তাকে পুনরায় গ্রহণ করেছিলেন। ইকরার বিরুদ্ধে ওঠা মদ্যপান ও নেশার অভিযোগের জবাবে রিমু আলভীকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি নিজে কখনো এসব করেছেন কি না। এছাড়া তিনি আলভীর বিরুদ্ধে জুয়া ও নারীতে আসক্তির ইঙ্গিত দিয়েছেন।
রিমু আরও বলেছেন, তিনি নিজে আলভী ও তিথিকে একসঙ্গে পুবাইল, তিনশ ফিট ও মাওয়া এলাকায় দেখেছেন। তার দাবি অনুযায়ী, তিথিকে সতর্ক করা হলেও তিনি জানিয়েছেন, এসব তার কাছে ভালো লাগে। পোস্টে আরও বলা হয়েছে, সাহিল রনি নামের এক ক্যামেরাম্যান তিথির প্রেমে পড়ে তার স্ত্রীকে তালাক দেন এবং পরবর্তীতে তিথিকে বিয়ে করেন। এছাড়া তিথির পরিবারের বিরুদ্ধেও নৈতিক স্খলনের অভিযোগ এনেছেন রিমু।
রিমু জানিয়েছেন, গত বছর আলভীর জন্মদিনে ইকরা বাধ্য হয়ে তিথিকে দাওয়াত দিয়েছিলেন, যাতে সংসার ভাঙার আশঙ্কা এড়ানো যায়। তিনি বলেন, আলভী ইকরাকে সময় না দেওয়ায় হয়তো তার ছেলে বন্ধু থাকতে পারে। রিমু আশঙ্কা প্রকাশ করেছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তিথির পরিবার ক্ষমতার অপব্যবহার করে তার বা অন্য কারও ক্ষতি করতে পারে কি না।