রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

চিকিৎসার জন্য স্পেনে যাচ্ছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫ Time View

সৌদির  ক্লাব আল-নাসরে খেলার সময়  হ্যামস্ট্রিং চোট পেয়ে মাঠ ছেড়েছেন পর্তুগালের ফুটবল দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

গত সপ্তাহে আল ফায়হার বিপক্ষে ম্যাচ চলাকালীন ডান পায়ে এ  চোট পান তিনি। প্রথমে এ বিষয়ে খুব একটা গুরুত্ব না দিলেও এটি একটি  বেশ গুরুতর চোট বলে জর্জে জেসুস জানান।

আজ এক সংবাদ সম্মেলনে আল নাসর কোচ জর্জে জেসুস জানিয়েছে, রোনালদো তার চিকিৎসার জন্য স্পেনের মাদ্রিদ যাচ্ছেন সেখানে তার ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা নেয়া হবে।

২৮ মার্চ আজটেকা স্টেডয়িামে পর্তুগাল খেলবে মেক্সিকোর বিপক্ষে। ৩১ মার্চ আটলান্টায় তারা যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে।

সৌদি প্রো লিগে শীর্ষ গোলদাতার তালিকায় রোনালদো তৃতীয় স্থানে। ২১ গোল করেছেন তিনি। ২৪ গোল করে সবার উপরে আল আহলির ইংলিশ ফরোয়ার্ড ইভান টনি। রোনালদোর দল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com