রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬ Time View

সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও সার্বজনীন করতে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যের পথে’ শীর্ষক ডায়ালগ অনুষ্ঠানে এ কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।

তিনি বলেন, ই-হেলথ কার্ড কার্যক্রম শুরু হয়েছে এবং বাস্তবায়নের জন্য কাঠামো গঠনের কাজ চলছে। নিয়োগপ্রাপ্ত ১ লাখ স্বাস্থ্যকর্মীর মধ্যে ৮০ হাজার নারী কর্মী থাকবেন।

স্বাস্থ্যখাতে বিদ্যমান দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, এ পর্যন্ত যা কিছু হয়েছে, তা দুর্নীতির মধ্যে হারিয়ে গেছে। সঠিক তদারকি না করলে সব পরিকল্পনাই মেগা দুর্নীতির খাত হয়ে যেতে পারে। তিনি আরও বলেন, পরিষ্কার ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে স্বাস্থ্যখাতের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।

এম এ মুহিত উল্লেখ করেন, হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্যে রোগীরা ভোগান্তিতে পড়ছেন। এছাড়া, চিকিৎসকরা নিয়মিত উপস্থিত না থাকায় সেবা নিশ্চিত করা কঠিন হচ্ছে। সরকার এ সমস্যাগুলো সমাধানের জন্যও কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com