রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪ Time View

ইরানের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহারের কারণে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে ইসরায়েল।

শুক্রবার (৬ মার্চ) এক ব্রিফিংএর মাধ্যমে আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি এ অভিযোগ তুলে। তিনি বলেন, ইসরায়েলের সামরিক-বেসামরিক এলাকায় এ পর্যন্ত কয়েক বার ক্লাস্টার বোমা নিক্ষেপ করেছে ইরান। এ কাজটি যুদ্ধাপরাধে অর্ন্তভুক্ত। কারণ আপনারা জানেন, বেসামরিক এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার করা নিষিদ্ধ। আমরা পুরো পরিস্থিতি ট্র্যাক করছি।

এই যুদ্ধে ইসরায়েলের তুলনায় ইরানে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দর মেহরাবাদে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা হয়। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে হামলা শুরু করে। এর জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com