রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

স্পিকারকে অভিভাবক মনে করে এগোবেন নবীন এমপিরা: তথ্যমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬ Time View

বিএনপি-র নবীন সংসদ সদস্যরা খামখেয়ালি নয়, স্পিকারকে অভিভাবক হিসেবে মেনে এগোবেন—এমন আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে দ্বিতীয় ও শেষ দিনের কর্মশালায় তিনি এই কথা জানান।

মন্ত্রী বলেন, কর্মশালার মূল উদ্দেশ্য হলো দেশের জন্য কার্যকরী সংসদ গড়ে তোলা এবং নবীন সংসদ সদস্যদের মানসিক চাপ কমানো। তিনি আরও জানান, সংসদীয় প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি প্রথম ভাষণ দেবেন এবং তার প্রস্তুতিও সম্পন্ন।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সংসদে ইতিবাচক সংস্কৃতি স্থাপন করতে চায়। নতুন সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন এবং এজন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি-র ২০৮ জন সংসদ সদস্য শপথ নেন, এর মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে প্রবেশ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com