ইরানের হরমুজ প্রণালির কাছে মাল্টার পতাকাবাহী একটি ‘প্রিমা’ নামের ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়ে দেশটির আইআরজিসি।
শনিবার (৭ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
ইরানের আংশিক সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে হরমুজ প্রণালীতে জাহাজ ও ট্যাংকার চলা নিষেধ এবং এ অঞ্চল অনিরাপদ বলে সতর্ক করা হচ্ছিল। বার বার সতর্ক করার পরেও তা উপেক্ষা করার কারনে এ হামলা চালানো হয়।
উল্লেখ্য, প্রিম একটি তেল ও রাসায়নিকবাহী ট্যাংকার, যা মাল্টার পতাকাবাহী।