রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

ইরানে সর্ববৃহত্তম বোমাবর্ষণ হবে আজ :  মার্কিন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪ Time View

ইরানে এখন পর্যন্ত সবচেয়ে বৃহত্তম বোমাবর্ষণ আজ রাতে করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

সংবাদমাধ্যম ফক্স নিউজে দেওয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

তিনি জানান, ইরানের ওপর আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কার্যক্রম আজ রাতে পরিচালিত হতে যাচ্ছে। তিনি আরও বলেন, পরিচালিত হতে যাওয়া এ মার্কিন হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর সবচেয়ে বেশি ক্ষতি হবে। আমরা এগুলো অকার্যকর করে দিব।

অন্যদিকে, ইরানও তাদের একের পর এক হামলায় সফল হচ্ছে। জানা যায়, যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক রাডারে হামলা করেছে ইরান। এ হামলায় সফল হয়েছে বলে ইরান জানিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, রাডারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রাডারটি উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।

হরমুজ প্রণালির বন্ধ করা এবং এতে নিয়ন্ত্রণ করা নিয়ে মার্কিন মন্ত্রী ক্ষোভ নিয়ে বলেন, ইরান বিশ্বজুড়ে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com