যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় জাতিসংঘে তীব্র নিন্দা তেহেরানের। এ হত্যাকাণ্ডে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের কাছে একটি চিঠি পাঠিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
জাতিসংঘে পাঠানো এ চিঠিতে নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় কে কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ হিসেবে আখ্যা দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ।
চিঠিতে তিনি লিখেছেন, এ ঘটনাটি বিপজ্জনক ও নজিরবিহীন উত্তেজনা বিরাজ করছে। যা সমগ্র রাজনৈতিক কাঠামোর আদর্শ ও সভ্য আচরণের বিরোধী।এটি একটি বিপজ্জনক ‘প্যান্ডোরার বক্স’ খুলে দেওয়ার শামিল। এটি রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সমতায় আঘাত হেনেছে।
আরাগচি আরও বলেন, ইরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় সনদে দেওয়া নিজ নিজ দায়িত্ব পালন করেন।
পরিশেষে ইরান জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকারকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পুরোপুরি জবাবদিহিতার আওতায় আনতে অবিলম্বে কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জোরালো আহ্বান জানিয়েছে তেহরান।