রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

ঢাকা ও দিল্লিতে পুনরায় স্বাভাবিক হচ্ছে ভিসা প্রক্রিয়া

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

দ্বিপক্ষীয় কূটনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের পর দিল্লিতে পুনরায় ভারতীয় নাগরিকদের জন্য ভিসা পরিষেবা শুরু করেছে বাংলাদেশ হাই কমিশন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, সকাল থেকে সব ধরনের ভারতীয় ভিসা আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল, শিগগিরই বাংলাদেশিদের জন্যও সমস্ত ভিসা কার্যক্রম পুনরায় শুরু করা হবে। গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ এবং ঢিল ছোড়ার ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সংকটাপন্ন হয়ে পড়ে। এ ঘটনার পর ২১ ডিসেম্বর চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) থেকে সব ধরনের কার্যক্রম স্থগিত রাখা হয়। পরদিন পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লি ও আগরতলা মিশন থেকেও বাংলাদেশ ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখে।

নতুন নির্বাচন ও বিএনপি নেতৃত্বাধীন সরকারের শপথ অনুষ্ঠানের পর কূটনৈতিক সম্পর্কের ধীর উন্নতি লক্ষ্য করা গেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগে ১৩ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানান। ফল ঘোষণার পর মোদি ফোনে তারেককে অভিনন্দন জানিয়ে নতুন সরকারের কাজে সমর্থন জানিয়েছেন। শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হলেও ‘এআই ইমপ্যাক্ট সামিট’–এর কারণে তিনি নিজে উপস্থিত থাকতে পারেননি। এতে ভারতের প্রতিনিধিত্ব করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

অন্যদিকে সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছেন, শিগগিরই সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com